বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে খনকারপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মিনাল চৌধুরীর বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ৩ মে, ২০১৫
  • ৫৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের খনকারপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার মোঃ মিনাল আহমদ চৌধুরীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার রাতে তাকে গ্রামবাসীর তরফ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। সভাপতিত্ব করেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল গফুর চৌধুরী। বক্তব্য দেন, হবিগঞ্জ পল্লীবিদ্যুতের সাবেক পরিচালক খলিলুর রহমান চৌধুরী দুদু মিয়া, হেলাল আহমদ চৌধুরী, মুহিবুর রহমান চৌধুরী, আলহাজ্ব আবদুল কাদির, ছুরুক মিয়া চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবদুল মুকিত চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী জুয়েল আহমদ চৌধুরী, থানা যুবদলের সাধারন সম্পাদক ছোহেল আহমদ চৌধুরী রিপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, রফিজ মিয়া, শাহ শামীম আলম, হারুন মিয়া, আবদুল বাছিত, আবু ইউছুফ প্রমূখ। ঘরোয়া পরিবেশে আয়োজিত সংবর্ধনায় বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য উদীয়মান সমাজসেবক প্রবাসী কমিউনিটি লিডার মিনাল আহমদ চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। সংবর্ধিত মিনাল চৌধুরী তাকে বিদায় সংবর্ধনা দেয়ায় গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গ্রামের উন্নয়ন ও সার্বিক উদ্যোগে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com