বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে ফিল্মি স্টাইলে অপহরণ ॥ ৪ লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম শুক্রবার, ১ মে, ২০১৫
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থেকে ফিল্মি স্টাইলে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মাহবুব হোসেন নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে ৪লাখ টাকা ছিনতাই করে পালিয়েছে একদল দর্র্বৃত্ত। গতকাল বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগরের বাসিন্দা মাহবুব হোসেন দীর্ঘদিন ধরে মাধবপুরে বসবাস করছেন। তিনি সদর উপজেলার শায়েস্তাগঞ্জে আরএকে পেইন্ট এর ডিলার হিসাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কোম্পানীকে টিটির মাধ্যমে ৪ লাখ টাকা দেয়ার জন্য আরএকে পেইন্ট এর বিক্রয় প্রতিনিধি শংকু দেবকে সাথে নিয়ে মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ আসেন। শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে তারা একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে রেলস্টেশন এলাকায় ইসলামী ব্যাংকের উদ্দেশ্যে রওয়ানা হন। শায়েস্তাগঞ্জ পৌরসভার সামনে পৌছুলে পেছন থেকে আসা সাদা রংয়ের একটি নোহা মাইক্রোবাস ইজিবাইকটির পথরোধ করে। ওই গাড়ি থেকে কয়েকজন যুবক নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইজিবাইকের যাত্রীদেরকে নামতে বলে। সবাই নামলে আরএকে পেইন্ট এর ডিলার মাহবুব হোসেনকে ইয়াবা ব্যবসায়ী বলে দুই যুবক জোরপূর্বক নোহা গাড়িতে তুলে নেয়। তারপর মাহবুব হোসেন এর চোখ বেধে দ্রুত শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার দিকে রওয়ানা হয় গাড়িটি। পরে তার সাথে থাকা ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর এলাকায় মাহবুব হোসেনকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে তার স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করেন।
মাহবুব হোসেন জানান, ছিনতাইকারী তার চোখমুখ বেধে মারধর করে ৫০ লাখ টাকা দাবি করে। এসময় তার তাকে মেরে ফেলার হুমকি দেয়। তখন মাহবুব হোসেন কৌশলে নিজেকে আরএকে পেইন্ট এর কর্মচারী পরিচয় দিয়ে সাথে থাকা টাকাগুলো মালিকের বলে দাবি করেন। পাশাপাশি সেই টাকা নিয়ে তাকে মুক্তি দেয়ার অনুরোধ জানান। এ প্রেক্ষিতে ছিনতাইকারীরা টাকা ছিনিয়ে নিয়ে তাকে সৈয়দপুর এলাকায় ফেলে চলে যায়।
হবিগঞ্জের ডিবি পুলিশের ওসি সৈয়দ মোক্তাদির হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জে ডিবি পুলিশের কোন অভিযান ছিল না। সবাই লাখাই উপজেলায় একটি অপারেশনে ছিলেন।
সহকারী পুলিশ সুপার দক্ষিণ সাজ্জাদ ইবনে রায়হান জানান, খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। তবে ছিনতাইকরীরা সিলেটের দিকে পালিয়ে যায়। এ ব্যাপারে কেউ থানায় আসেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com