মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সিএনজি চালককে মারধরের ঘটনায় পুলিশ কনস্টেবল ক্লোজড ॥ এএসআই লাঞ্ছিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
  • ৭৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সিএনজি অটোরিকশা চালককে মারধরের জের ধরে এক কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। লাঞ্ছিত হয়েছেন এএসআই। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার পুটিজুরী বাজারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ৯ টার দিকে শ্রীমঙ্গল থেকে পুটিজুরী দ্বিগাম্বর বাজারগামী চাল বোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৪-৫৪৩২) বাহুবল মৌচাক মার্কেটের কাছে পৌছুলে বাহুবল থানা পুলিশ পিকআপটি থামানোর জন্য সিগন্যাল দিলে চালক গাড়ি থামিয়ে এতে চাল আছে জানিয়ে চলে যায়। তাৎক্ষণিক পুলিশ পিকআপটির পিছু নিয়ে শেওড়াতুলি নামক স্থানে আটকিয়ে গাড়ির চালক রাজসূরত গ্রামের মৃত আতাউর রহমানের পূত্র সাজু (৩০) কে পুলিশের পিকআপ চালক কনস্টেবল ফয়সল আটক করেন। পুলিশের পিকআপে এএসআই মোজাম্মিল বসা ছিলেন বলে স্থানীয় লোকজন জানান। এ সময় কনস্টেবল ফয়সলের পিটুনীতে আহত সাজুকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ খবর পুটিজুরী বাজারে পৌছুলে বিভিন্ন গাড়ির চালক, মালিক ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের পিকআপে থাকা এএসআই মোজাম্মিলের উপর জনতা চড়াও হয়। প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধের পর উপজেলা চেয়ারম্যান এবং বাহুবল থানার ইনচার্জ ঘটনাস্থলে ছুটে যান। পরে পুটিজুরী ইউপি অফিসে চেয়ারম্যন মাহবুবুর রহমানের উপস্থিতে ঘটনার জন্য দুঃখ প্রকাশ পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় দায়ী পুলিশের পিকআপ চালক কনস্টেবল ফয়সলকে তাৎক্ষনিক ক্লোজড করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com