বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে কথিত অপহৃত উদ্ধার লন্ডনীর বিরুদ্ধে ফুঁসে উঠছে গ্রামবাসী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
  • ৭৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রতিপক্ষ গ্রামবাসীকে ফাঁসাতে সাজানো অপহরণ মামলার ভিকটিম অপহৃত ছালিককে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ছালিক দেবপাড়া ইউনিয়নের কবুলেশ্বর গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর আঞ্চলিক ব্র্যাক অফিস থেকে তাকে উদ্ধার করা হয়।
এদিকে সাজানো অপহরণ মামলায় হয়রানীর শিকার গ্রামবাসী ফুঁঁসে উঠছে। এ ঘটনার সাথে জড়িত ওই গ্রামের লন্ডন প্রবাসী আসাদ মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানিয়েছে গ্রামবাসী।
গ্রামবাসী জানান, দেবপাড়া ইউনিয়নের সদরঘাট কবুলেশ্বর গ্রামের লন্ডন প্রবাসী আসাদ মিয়া, র‌্যাবের সোর্স দাবীদার মোহাম্মদ আলী ও জাহাঙ্গীর মিয়ার সাথে লায়েক পতিত জায়গা নিয়ে গ্রামের পঞ্চায়েত পক্ষের বিরোধ সৃষ্টি হয়। কিছুদিন পূর্বে লন্ডন প্রবাসী আসাদ মিয়া জোরপূর্বক গ্রামের পঞ্চায়েতী গোচারণ ভূমি নিজের মালিকানা দাবী করে ঘর নির্মাণের চেষ্টা করেন। এ সময় পঞ্চায়েত পক্ষ বাঁধা দেয়। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এডঃ মাসুম আহমেদ জাবেদের মধ্যস্থতায় সালিস বৈঠকে লন্ডন প্রবাসী ও তার সহযোগীরা পঞ্চায়েতী গোচারণ ভূমির দখল ছেড়ে দেয়। ওই জায়গাতে আর দখলে যাবেন না বলে তিনি কথা দেন। এর কিছু দিন পর গত ২০ এপ্রিল পঞ্চায়েত পক্ষের প্রায় ৩৩জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা এফ.আই.আর করান। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন লন্ডন প্রবাসী আসাদ মিয়া তার জীবনের নিরাপত্তা ছেয়ে গ্রামবাসীর বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে ১০৭ ধারায় আরেকটি মামলা দায়ের করেন এবং একই দিন রাতে লন্ডন প্রবাসী আসাদ মিয়া তার চাচাতো ভাইয়ের বাড়ির কাজের লোক রফিক মিয়াকে বাদী করে তার পাওয়ার টিলার চালক ও বাড়ির কেয়াটেকার ছালিক মিয়াকে অপহরণ করা হয়েছে মর্মে অভিযোগে আরেকটি থানায় আরেকটি মামলা এফ.আই.আর করান। এসব সাজানো মামলার হয়রানির শিকার হয়ে গ্রামবাসী স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার প্রার্থী হন।
গ্রামের লোকজন গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। এক পর্যায়ে গ্রামবাসি জানতে পারেন কথিত অপহৃত ছালিক মিয়া  মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর আঞ্চলিক ব্র্যাক অফিসের কেয়ারটেকার হিসাবে কাজ করছে। এখবর পেয়ে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান এডঃ মাসুম আহমেদ জাবেদকে সঙ্গে নিয়ে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, ইউপি সদস্য মনসুর আহমদ ও মুশাহিদ আলমকে সঙ্গে নিয়ে ছালিককে ব্র্যাক অফিসে আটক করে নবীগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) গৌর চন্দ মজুমদার একদল পুলিশ নিয়ে মৌলভীবাজার সদর  থানার সহযোগিতায় ছালিক মিয়াকে উদ্ধার করে  নবীগঞ্জ থানায় নিয়ে আসেন। এরপর থেকে লন্ডন প্রবাসী ও তার সহযোগীরা গা-ঢাকা দিয়েছে বলে জানা গেছে।
গতকাল গ্রামবাসি সদরঘাট ইমামগঞ্জ বাজারে লন্ডনী আসাদ মিয়া ও মোহাম্মদ আলীর গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অলিদুর রহমান, আমির হোসেন, মতলিব মিয়া, তাজুদ মিয়া, মজিদ মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com