বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের থেকে রক্ষা স্কুল ছাত্রী ঋতু’র

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫
  • ৬০৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৫ম শ্রেণীর ছাত্রী ঋতু আক্তার (১২) অবশেষে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এ বিয়েটি বাতিল করা হয়। এ সময় নির্বাহী কর্মকর্তা ঋতু সহ তার মাকে উপজেলা নির্বাহী অফিসের কর্যালয়ে ডেকে নিয়ে ১৮ বছর পূর্ণ না হওয়ার আগে ঋতুকে বিয়ে দিবে না এবং তার লেখা পড়া বন্ধ করবে না মর্মে মুছলেখা আদায় করেন। জানা যায়, চুনারুঘাট উপজেলার দক্ষিণ দেওরগাছ গ্রামের মরম আলীর কন্যা ও চান্দপুর বস্তী আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ঋতু আক্তারকে তার মা বাবা বিয়ে দেওয়ার জন আজ বুধবার দিন ধার্য্য করেছিল। এ খবর গতকাল মঙ্গলবার “বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে টনক নড়ে প্রশাসনের। এ অবস্থায় উপজেলা নির্বাহী অফিসার মাশহুদুল কবীর ঋতু সহ তার মা মালেকা খাতুনকে নিজ কার্যালয়ে ডেকে এনে ওই মুছলেখা আদায় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com