রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে ৪ কেজি গাঁজা ও সিএনজি সহ মাদক পাচারকারী গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
  • ৫৭৫ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকা থেকে সোমবার দুপুরে ৪ কেজি ভারতীয় গাঁজা ও সিএনজিসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়-গোপন সূত্রে খবর পেয়ে ওই দিন দুপুর পনে ১টায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই শহিদুল্লাহ (পিপিএম) উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লৌহাদ গ্রামের জামাল মিয়ার ছেলে সোহেল মিয়া (২২)কে সিএনজিসহ আটক করে। এ সময় তার সিএনজি তল্লাশী করে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। সোহেল পুলিশকে জানায় লৌহাদ গ্রামের মাদক ব্যবসায়ী নূরুল আমিন তাকে গাঁজা গুলো ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্ত্বরে পৌছে দেয়ার জন্য পাঠায়। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com