মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ইউপি সদস্যসহ ২ সহোদর গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
  • ৫০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহুল আলোচিত কসবা গ্রামের ট্রিপল মার্ডারের মামলার প্রধান আসামী ইউপি সদস্য মুজিবুল হক মজু ও তার ভাই জহির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাত ২ টার দিকে নবীগঞ্জ থানার এসআই আশিকুর ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ কসবা গ্রামে হানা দিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। গতকাল সোমবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, বিগত ২০১৩ সালের ১০ মে কসবা গ্রামের পঞ্চায়েত পক্ষের গোলাম হোসেন ও মুজিবুল হক মজু মেম্বারগং ও ফজলুল হক মনি ও ইকবাল হোসেন স্বপনগংদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে ৩ জন নিখোঁজ হয়। এরপর ১২ জুন গ্রামের পাশে বিবিয়ানা নদীতে ফজলুল হক মনি ও ইকবাল হোসেন স্বপনগংদের পরে ৩ জনের লাশ ভেসে উঠে। নিহতরা হলেন বাছিত মিয়া, জাকির হোসেন ও সেবুল মিয়া। পরে লাশ ৩টি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ইকবাল হোসেন স্বপন বাদী হয়ে নবীগঞ্জ থানায় ২০৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ মাননীয় আদালতে চার্জশীট দাখিল করেন। উক্ত মামলায় সম্প্রতি ১৬জন আসামী আদালত থেকে জামিন নিলেও ৬৮জন এখনও পলাতক রয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com