বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

‘ওবামার জন্য দোয়া করেছি, যেন সে মুসলমান হয়’

  • আপডেট টাইম রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫
  • ৫৩৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দাদি সারাহ ওমর বলেছেন, ওমরায় আমি ওবামার জন্য দোয়া করেছি, যেন সে মুসলমান হয়। সৌদি আরবের পত্রিকা আল ওয়াতানকে দে?য়া এক সাক্ষাৎকারে তিনি ওবামাকে মুসলমান হওয়ার জন্য আহ্বানও জানান।
উল্লেখ্য গত ২২ এপ্রিল তিনি পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গমন করেন। ৮৮ বছর বয়সী সারাহ ওমর বারাক ওবামার দাদা হোসাইন ওনিয়াঙ্গো ওবামার তৃতীয় স্ত্রী। তিনি একজন কেনিয়ান মুসলিম। বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরপরই গুঞ্জন শুরু হয় তিনি মুসলিম। তার নাম অনেক মিডিয়া বারাক হোসেন ওবামা হিসেবেও লিখেন। কিন্তু পরবর্তিতে তিনি নিজেই মুসলিম নন বলে স্বীকার করেন। ওবামার দাদির এই আহ্বান সেটা আরা নিশ্চিত করল। তবে আমেরিকার জনগণের মধ্যে এটা নিয়ে বিতর্ক রয়েছে তিনি আসলে কোন ধর্মের। কারণ বংশগতভাবে তিনি মুসলমান হলেও বিভিন্ন অনুষ্ঠানে তিনি বাইবেল নিয়ে শপথ করেন এবং নিজেকে খ্রিস্টান বলে দাবি করেন। গত বছর আমেরিকায় পিউ নামের এক জনমত জরিপ সংস্থার জরিপ থেকে জানা যায়, আমেরিকার ১৮ ভাগ মানুষ মনে করেন তিনি মুসলিম আর ৩৪ ভাগ মানুষ মনে করেন খ্রিস্টান।
সূত্র : আলওয়াতান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com