বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের মান্দারকান্দি আয়শা সিদ্দিকা মাদ্রাসা ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড

  • আপডেট টাইম শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫
  • ৭০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ মান্দারকান্দি আয়শা সিদ্দিকা মাদ্রাসা ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। গত মঙ্গলবার রাতে ঘর্ণিঝড়ে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের আয়শা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিম খানার টিন সেট ঘরটি বিধ্বস্ত হয়। প্রচণ্ড ঝড়ে ঘরের টিনের চাল উড়ে পার্শ্ববর্তী ভূমিতে পড়ে। ঘরের টিনের বারান্দার ভাঙ্গা অংশ প্রায় ২শ গজ দূরে জমিতে পড়ে থাকতে দেখা যায়। ঘরটি ধ্বসে পড়ায় ঘরের ভিতরে থাকা আলমিরা, ফিল্টার, সৌর বিদ্যুৎ, কোরআন শরীফ কিতাবাদীসহ অনেক জরুরী জিনিষ পত্র বিনষ্ট হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ লক্ষাধিক টাকা হবে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানান। এদিকে মাদ্রাসার এক মাত্র ঘরটি ধ্বসে পড়ায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে মাদ্রাসার গৃহ পূণঃনির্মাণে আর্থিক সহযোগিতা প্রদানের মাদ্রাসার কর্তৃপক্ষ সকলের নিকট সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মাদ্রাসা হিসাব নং-৪৭৫৮, ইসলামী ব্যাংক, নবীগঞ্জ শাখা জেলা হবিগঞ্জ মোবাইল নং- ০১৭১৮Ñ৩৮৮৭৯৩।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com