সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবল হাসপাতালে একই পদে দুই ডাক্তার ॥ কর্তৃপক্ষ বিপাকে

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে দুই ডাক্তারের পদায়ন নিয়ে কর্তৃপক্ষ বিপাকে পড়েছেন।
জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসনের পৃথক আদেশে বাহুবল উপজেলার ৩১ শয্যা হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট গাইনি পদে কক্সবাজারের চকরিয়া ২শ’ শয্যা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাঃ সবুজ বরণ ধর এবং নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের প্যাথলজিস্ট ডাঃ তাহমিনা বেগমকে পদায়ন দেয়া হয়। ডাঃ সবুজ বরন ধর গত ১৮ এপ্রিল বাহুবল হাসপাতালে যোগদান পত্র জমা দেন। ২০ এপ্রিল একই পদে ডাঃ তাহমিনা বেগমও যোগদান করেন। এ নিয়ে কর্তৃপক্ষ বিপাকে পড়েন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান খান জানান, প্রয়োজনীয় দিক নির্দেশনার জন্য উভয়ের যোগদান পত্র হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
সিভিল সার্জন ডাঃ মোঃ নাছির উদ্দিন ভূঁঞা জানান, ডাঃ তাহমিনা বেগমের যোগদানপত্র গ্রহণ করা হবে। আর ডাঃ সবুজ বরণ ধরকে অন্যত্র পদায়নের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com