মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ এম ইলিয়াছ আলী মুক্তি সংগ্রাম পরিষদের প্রতিবাদ সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫
  • ৫৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সিলেটের কৃতিসন্তান, জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক এম.ইলিয়াছ আলীকে গত তিন বছর ধরে গুম করে রাখা হয়েছে। জননেতাকে ফিরে পাওয়ার দাবীতে নবীগঞ্জ এম.ইলিয়াছ আলী মুক্তি সংগ্রামের পক্ষ থেকে এক প্রতিবাদ সমাবেশ শহরের নিউ মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ এম ইলিয়াছ আলী মুক্তি সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম চৌধুরী রিপন এর সভাপতিত্বে ও পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহ্ রুহেল আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শিহাব আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাতীদলের আহবায়ক আমিনুর রশিদ চৌধুরী আমিন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ছায়েদ আহমেদ, শ্রমিকদলের সাংগঠনিক জিতু মিয়া সেন্টু, স্বেচ্ছাসেবকদল নেতা ইমদাদুল হক, আনসার মিয়া, ছাত্রদল নেতা শাহীন তালুকদার, সাহেল আহমেদ প্রিন্স, সাইদুর রহমান, হুমায়ুন কবির মুরাদ, জুয়েল, রিপন, সুমন প্রমুখ। বক্তাগন বলেন, গুম হত্যা করে জাতীয় পার্টির শক্তিকে নিঃশেষ করা যাবে না। বর্তমান সরকারকে এম.ইলিয়াছ আলীকে ফিরিয়ে দিতে হবে। অন্যতায় সিলেটবাসী আন্দোলন চালিয়ে যাবে। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com