মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের সাংবাদিক সাইফুল চৌধুরীর মাতার ইন্তেকাল ॥ বিভিন্ন মহলে শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
  • ৫১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীর মাতা আনোয়ারা মতিন চৌধুরী (৬৯) আর নেই। ইন্নালিল্লাহি…..রাজিউন। জঠিল রোগে আক্রান্ত হয়ে তিনি গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চিসিৎসাধিন অবস্থায় নবীগঞ্জ উপজেলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রাত্তন সভাপতি মরহুম আব্দুল মতিন চৌধুরীর সহধর্মিনী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রিয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাধারন সম্পাদক এম এ আহমদ আজাদ।
উল্লেখ্য, আনোয়ারা মতিন চৌধুরী গত কয়েকদিন ধরে ঢাকার রেনেসা হসপিটাল এন্ড রিসার্স ইনষ্টিটিউট এর আইসিইউতে চিকিৎসাধিন ছিলেন। সোমবার রাতে তাকে বাড়ীতে নিয়ে আসলে তার অবস্থার অবনতি ঘটলে উপজেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেন। মরহুমার ছেলে শাহিন চৌধুরী ইংল্যান্ড থেকে দেশে আসার পর লাশ দাফন করা হবে। বর্তমানে লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হীম ঘরে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com