বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সুলতানশী গ্রামে সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুলতানশি গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই গ্রামের রমিজ আলীর জমির উপর রাস্তা দিয়ে এলাকার লোকজন দীর্ঘ দিন ধরে যাতায়াত করে আসছেন। কয়েক দিন ধরে রমিজ আলী ও তার পুত্র উজ্জল মিয়া যাতায়াতের ওই রাস্তাটি বন্ধ করার ফন্দি করে। গতকাল শুক্রবার সকাল ১০টায় রমিজ আলী তার পুত্রকে নিয়ে রাস্তায় বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করতে যায়। এসময় এলাকার মুরুব্বী সিরাজ আলী (৫০) রাস্তায় বেড়া নির্মাণ কাজে বাঁধা দেন রমিজ আলীকে। বাধা উপেক্ষা করে রমিজ আলী বেড়া নির্মাণ কাজ চালিয়ে যায়। এনিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।
সংঘর্ষে আহত রোজিনা খাতুন (৩০), সোহেনা আক্তার (২০), মিনারা খাতুন (৩০), মালুম চান (৫০), রুবিনা খাতুন ( ৩৫), ছফিনা খাতুন (৬০), নাসিমা খাতুন (২৫), সিরাজ আলী (৬৫) উজ্জল মিয়া (২০) ও রমিজ আলী (৬৫)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com