বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে আন্দোলনের প্রস্তুতি ॥ নবীগঞ্জে পল্লী বিদ্যুতের ভেলকিবাজী

  • আপডেট টাইম শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫
  • ৫৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ঘনঘন বিদ্যুতের লোডশেডিং এবং শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুতের চরম বিপর্যয়ের প্রতিবাদে এবার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে নাগরিক সমাজ। তারা মানববন্ধনসহ কঠোর কর্মসুচীর ডাক দেয়ার প্রস্তুতি নিয়েছেন। এ লক্ষে নাগরিক সমাজের আহ্বানে গতকাল বিকালে ওসমানী রোডস্থ উস্তার উল্লা অটো রাইস মিল প্রাঙ্গনে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। প্রাক্তণ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রউপের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান হাজী ছালেহ আহমেদ চৌধুরী, গয়াছ মিয়া, বাবুল আহমদ, প্রাক্তণ শিক্ষক আব্দুল আজিজ, কাউন্সিলর সুন্দর আলী, আব্দুর নুর, সাবেক কমিশনার ও পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী মোজাহিদ আহমদ, কুরবান আলী, জেকে হাইস্কুলের প্রাক্তণ প্রধান শিক্ষক হাফিজুর রহমান খান, জাসদ নেতা ওয়াহিদুজ্জামান মাসুদ, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল প্রমূখ। সভায় নবীগঞ্জে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারনে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপনার কারনে নবীগঞ্জবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তা আর চলতে দেয়া যায় না। এর প্রতিবাদে বিভিন্ন কর্মসুচীর দেয়ার সিদ্ধান্ত গ্রহন করেন। আগামী ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকালে একই স্থানে জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার ডাক দিয়েছে নাগরিক সমাজ। সেখান থেকেই আন্দোলনের কর্মসুচী দেয়া হবে বলে সভা সুত্রে জানা গেছে। এ ব্যাপারে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com