বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০১৫
  • ৫৯৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের পশ্চিম সুলতানপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে সদ্য বিবাহিত এক যুবক গাছের সাথে রশি বেধেঁ গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়-উপজেলার ধর্মঘর ইউনিয়নের পশ্চিম সুলতানপুর গ্রামের আব্দুল জব্বার(রঙ্গু মিয়া)’র ছেলে আশেকুল ইসলাম (১৯) প্রায় ৬/৭মাস আগে বিজয়নগর উপজেলার দারিয়াপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে রিমা আক্তার (১৮) কে বিয়ে করে। বিয়ের দু’মাস পর দারিদ্রতার কারনে রিমা ঢাকার একটি গামেন্টস এ চাকুরী নেয়। আর আশেক বাহুবলে একটি ইটভাটায় চাকুরী নেয়। এ নিয়ে বেশ কিছুদিন ধরে পারিবারিক ভাবে ঝগড়া-ঝাটি লেগেই থাকত। দু’দিন আগে আশেক ঢাকা স্ত্রীর কাছে যায়। সেখান থেকে বাড়ী ফেরার পর দিন সোমবার দিবাগত রাতের কোন এক সময় নদীর পাড়ে গাছের সাথে রশি বেধেঁ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার ভোরে পথচারীরা আশেকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে থানার এস.আই লিটন চন্দ্র ঘোষ লাশ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com