বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ সড়কে দুর্ঘটনায় ব্র্যাকের মহিলা স্বাস্থ্যকর্মীর প্রাণহানী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫
  • ৫৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্র্যাকের এক মহিলা স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। নিহত স্বাস্থ্যকর্মী হলেন, বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের কৌসিক দাশের স্ত্রী কল্পনা রানী (৪০)। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের পুকড়া গ্রামের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে ৫টার দিকে ব্র্যাকের পুকড়া স্বাস্থ্য কেন্দ্রের কর্মী কল্পনা রানী সড়ক পারাপারের সময় হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী পল্লী বিদ্যুতের একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে কল্পনা রানীসহ মোটরসাইকেল চালক পল্লী বিদ্যুতের লাইনম্যান আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কল্পনা রানী মারা যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল রির্পোট তৈরী করে মর্গে প্রেরণ করেন।
হবিগঞ্জ সদর মেডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com