মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরের প্রেসিডেন্সী স্কুলে শিক্ষক স্বপন হত্যার ঘটনায় ২ ভ্যান চালক আটক

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০১৫
  • ৫৮৭ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার প্রেসিডেন্সী স্কুল এন্ড কলেজের শিক্ষক আবু মুসা স্বপন হত্যার ঘটনায় দুই ভ্যান চালককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, সদর উপজেলার লুকড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে আয়াত আলী (৩০) ও বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে শাহজাহান (২৬)। গতকাল রোববার দুপুরে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, ১৩ মার্চ রাতে প্রেসিডেন্সী স্কুল এন্ড কলেজের অফিস কক্ষে শিক্ষক আবু মুসা স্বপনকে হত্যা করা হয়। পরদিন সকালে ভ্যান চালক আয়াত আলী ও শিক্ষার্থীরা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ শার্ট দিয়ে ঢাকা অবস্থায় স্বপনের নগ্ন মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল রোববার ওই হত্যাকান্ডে জড়িত সন্দেহে আয়াত আলী ও শাহজাহানকে আটক করেন এসআই ইব্রাহীম। সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, স্বপন হত্যাকান্ডের ব্যাপারে পুলিশ তদন্ত করছে। এখনও কোন অগ্রগতি হয়নি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com