মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০১৫
  • ৫৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি কাউন্সিলর এটিএম সালাম, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, কাউন্সিলর সন্তোষ দাশ, পুলিশের এসআই নজরুল ইসলাম প্রমূখ। অভিযান পরিচালনাকালে অবৈধভাবে পার্কিং করার দায়ে ১টি ইমা পরিবহন ও ১টি মটর সাইকেলকে ৪শত টাকা জরিমানা অনাদায়ে ৭দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত। পরে জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি দেয়া হয়েছে। অভিযান অব্যাহত রাখার জন্য উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com