বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সামাজিক উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা সেবা দানের লক্ষ্যে ॥ বার্মিংহামে হবিগঞ্জ ইউনিটি ইউকে’র নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

  • আপডেট টাইম বুধবার, ১ এপ্রিল, ২০১৫
  • ৫৭৮ বা পড়া হয়েছে

বার্মিংহাম প্রতিনিধি ॥ বৃহত্তর হবিগঞ্জ জেলার সামাজিক উন্নয়ন করার লক্ষ্যে বার্মিংহামের কভেন্ট্রি রোডস্থ স্থানীয় স্বাধীনদেশ অনলাইন পত্রিকার কার্যালয়ে হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মির্জা তছনু বেগের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা ব্যক্তিত্ব কবির উদ্দিন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফয়সল চৌধুরী, নাসির আহমেদ চৌধুরী, আলী আহমদ মুছা, নুরুল ইসলাম কিসলু, মির্জা আওলাদ বেগ, আব্দুল মুকিত, হুমায়ূন কবির চৌধুরী, ছোটন চৌধুরী, তজম্মুল আলী সরদার, ফজলু মিয়া, মোশফিক চৌধুরী মোর্শেদ, ফারছু আহমেদ চৌধুরী, এডভোকেট ওবায়দুল কবীর খোকন, মছনু আহমেদ চৌধুরী, শামীম আহমেদ সহ আরো অনেকে।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ফয়সল চৌধুরীকে সভাপতি, তছনু বেগকে সাধারন সম্পাদক ও মোশফিক চৌধুরী মোর্শেদকে ট্রেজেরার ও ফারছু আহমেদ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ ইউনিটি ইউকে এর কমিটি গঠন করা হয়।
সভায় আগামী ১৫ জুলাই বার্মিংহামে পুর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য পরবর্তী তারিখ নির্ধারন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com