বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে অতিদরিদ্রদের জন্য কর্মসূচির টাকা বাপ-বেটার পেটে

  • আপডেট টাইম বুধবার, ১ এপ্রিল, ২০১৫
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের পৈলারকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাট হয়েছে। ওই ওয়ার্ডের মেম্বার নিশিকান্ত দাস ও তার পুত্র পরাগ দাস মিলে দরিদ্রদের টাকা লোপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের লুটপাটের ফলে কাজের কাজ তেমন হয়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থ বছরের ১ম পর্যায়ে পৈলারকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় বাঘতলার মোহন লাল দাসের জমি হতে শৈলেন দাসের জমি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্প চেয়ারম্যান ওই ওয়ার্ডের মেম্বার নিশিকান্ত দাস তার ছেলে এইচএসসি শেষ বর্ষের ছাত্র পরাগ দাসকে কাগজে কলমে মাটি কাটা শ্রমিক সর্দার সাজিয়ে বিভিন্ন ওয়ার্ডের শ্রমিকের নাম দিয়ে সামান্য কাজ করেই সিংহভাগ টাকা আত্মসাৎ করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com