মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ফুলতলী ছাহেব কিবলাহ (রঃ) ঈসালে সাওয়াব উপলক্ষে জেলা আল ইসলাহ মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫
  • ৯০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন- ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণীত হয়ে আমাদেরকে ময়দানে কাজ করতে হবে এবং আউলিয়া কেরামগণের ঈসালে সাওয়াব মাহফিল আমরা করলে তাদের রুহানী ফায়েজ পাওয়া যায়। তিনি বলেন- বর্তমান সময়ের প্রেক্ষাপটে আউলিয়া কেরামগণের ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়নে সর্বস্তরের সুন্নী মুসলিম জনতাকে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি গত রবিবার বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা পরিষদ অডিটরিয়ামে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রঃ) ঈসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। জেলা সভাপতি, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ কাজী মাওলানা নাজমুল হোসেন এর পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওঃ মুফতি সিরাজুল ইসলাম জালালী, নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন- মোঃ আব্দুল ওয়াদুদ, শানে ফুলতলী পাঠ করেন- মোঃ রাজিব উদ্দিন, ঈসালে সাওয়াব মাহফিলে উপস্থিত ছিলেন আল-ইসলাহ’র কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য আল্লামা আব্দুল কুদ্দুছ ইকবাল মিয়া, মাওঃ আব্দুল মতিন আলকাদরী, মাওঃ বদরুজ্জামান রিয়াদ, মাওঃ ফরিদ উদ্দিন আহমদ, অধ্যক্ষ মাওঃ এম. এ. নূর, মুফতি মাওঃ এম এ মজিদ, মাওঃ হাফিজ বশির আহমদ, কাজী মাওঃ এম হাসান আলী, শাহ আহমদ আলী, মাওঃ এবিএম আল-আমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাজী মাওঃ আব্দুল আলিম, মাওঃ শাহ হেলিম উদ্দিন নূরী, মোঃ লিয়াকত আলী তালুকদার, মোঃ আব্দুল মুহিত রাসেল, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মোবাশ্বির হোসেন চৌধুরী, মোঃ আবু সুফিয়ান, মোঃ আব্দুল মন্নান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com