বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আওয়ামীলীগ অসহায় মানুষের জন্য সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০১৫
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে যেমন করে প্রতিবন্ধীরা ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে তেমনি করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সর্বক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, যারা দেশের সাধারণ মানুষের জীবন নিয়ে রাজনীতি করছে তারা দেশের মঙ্গল চায় না, তাদেরকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সমাজসেবার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপ-পরিচালক সমাজসেবা সোয়েব আহমেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাহেব আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com