বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে সংঘর্ষ একই পরিবারের ৮জন আহত

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০১৫
  • ৬৫৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বাড়ির সীমানা বিরোধের জের ধরে সংঘর্ষে একই পরিবারের মহিলাসহ ৮জন আহত হয়েছে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায় উপজেলার আন্দিউড়া ইউনিয়নের আন্দিউড়া গ্রামের রায়পাড়ার মৃত ব্রজেন্দ্র দেবের ছেলে বিষ্ণু দেবের বাড়ির উত্তর ও দক্ষিণ দিকের সীমানা পিলার নিয়ে দীর্ঘদিন ধরে  প্রতিবেশী অগ্নেশ্বর দেবের ছেলে নেপাল দেব (৪৫) ও হরিধন দেবের ছেলে আছু দেব (৪৭) এর বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উভয় পরিবারের লোকদের মধ্যে সংঘর্র্ষ বাধে। সংঘর্ষে বিষ্ণু দেব (৫০), বিশ্বজিত দেব (২৩), ছিনু দেব (৩২), সবিতা রানী দেব (৫৫) ও সুব্রত দেব (২৪)সহ একই পরিবারের ৮জন আহত হয়। এ সময় বিষ্ণু দেবের বসত বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়ে নগদ টাকা সহ প্রায় ৯লাখ টাকার মালামাল লুটে নেয় বলে বিষ্ণুদেব বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com