শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরের পোদ্দার বাড়িতে দোকনে চুরিকালে ২ শিশু সহোদর আটক

  • আপডেট টাইম শনিবার, ২৮ মার্চ, ২০১৫
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের পোদ্দার বাড়ি এলাকায় ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই শিশু চোর। আটককৃতরা হচ্ছে শায়েস্তাগঞ্জের আছই মিয়ার ছেলে নয়ন (১২) ও মোস্তফা (১৩)। শুক্রবার সকাল সাড়ে ৭টায় তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকালে পোদ্দার বাড়ি এলাকার ব্যবসায়ী আহমদ আলীর দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নয়ন ও মোস্তফা। এসময় স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে দোকান খুলে তাদের আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, তারা পেশাদার চোর। তাদের পিতা একজন হলেও মা দুইজন। তারা জেলার বিভিন্ন স্থানে এ ধরণের চুরি করে থাকে। তাদের বাড়ি শ্রীমঙ্গল রেলকলোনীতে। তবে ইদানিং তারা শায়েস্তাগঞ্জে ভাসমান অবস্থায় বসবাস করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com