বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে আনসার ভিডিপি কর্মকর্তার দুর্নীতি সংবাদ সম্মেলনে ৭দিনের আল্টিমেটাম

  • আপডেট টাইম রবিবার, ২২ মার্চ, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাকের অন্যায়, অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছেন সাধারণ আনসার সদস্যরা। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একাধিক বার আবেদন নিবেদন করেও কোন ন্যায় বিচার না পেয়ে আনসার ভিডিপি কমান্ডার দল নেতাদের পক্ষে কমান্ডার গোলাম রোহেল চৌধুরী গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তিনি ৭দিনের মধ্যে উক্ত কর্মকর্তাকে নবীগঞ্জ থেকে বদলি না করলে ভিডিপি কার্যালয় ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচির দেয়ার হুমকি দেয়া হয় সম্মেলনে।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক এখানে যোগ দেয়ার পর থেকেই বিভিন্ন অনিয়ন দুর্নীতি, ঘুষ বাণিজ্য চালিয়ে আসছেন। বিভিন্ন নির্বাচন এবং পূজায় আনসার সদস্যদের দায়িত্ব দিতে গিয়ে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক তাদের কাছ থেকে টাকা আদায় করে থাকেন। অভিযোগে বলা হয়, গত শারদীয় দুর্গাপূজায় ৬৪৪ জন ডিউটি করার অনুমতি থাকলেও তিনি মাত্র ৩৬৪ জন আনসার দিয়ে ডিউটি করান। কিন্তু ৬৪৪ জনের নামে বিল ভাউছার করে অবশিষ্ট ২৮০ জনের টাকা তিনি আত্মসাত করেন।
এতে বলা হয়, প্রত্যেক স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ১ প্লাটুন আনসার (৩২ জন) থাকার কথা থাকলেও সে ১০/১২ জন দিয়ে প্যারডে অংশ গ্রহন করানো হয়। উপজেলার ট্রেনিংপ্রাপ্ত আনসার ও ভিডিপি থাকা সত্ত্বেও অর্থের বিনিময়ে বহিরাগত অদক্ষ আনসার বাহিনী দিয়ে কাজ করা হয়। ওই কর্মকর্তা ১ লাখ টাকার বিনিময়ে অবৈধভাবে আদিত্যপুর আনসার ভিডিপির উন্নয়ন ক্লাবটি জনৈক ব্যক্তির নামে লীজ প্রদান করেছেন। ফলে ক্লাবের ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। অনেক সময় ব্যক্তি স্বার্থে মোটা অংকের টাকার বিনিময়ে নবীগঞ্জে পর্যাপ্ত আনসার থাকার পরও বানিয়াচং থানা থেকে আনসার এনে ডিউটি করান। তিনি জাতীয় দিবসে জাহিদপুর গ্রামের স্বাধীনতার বিরোধী (রাজাকার) আব্দুল মালিককে কমান্ডার করে প্যারডে অংশ গ্রহন করানো হয়। উক্ত আব্দুল মালিক আদিত্যপুর ক্লাব উন্নয়নের টিআরের ১টন চাল কোন কাজ না করেই ওই কর্মকর্তার যোগসাজসে আত্মসাত করেন।
সাংবাদিক সম্মেলনে কমান্ডারগণ উক্ত দুর্নীতি পরায়ন আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ তাকে ৭ দিনের মধ্যে অন্যত্র বদলী করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। অন্যথায় উপজেলার সকল দলনেতা, নেত্রী, কমান্ডার ও সদস্যদের নিয়ে ওই কর্মকর্তার কার্যালয় ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি দেয়ার হুমকি প্রদান করা হয়। সম্মেলনে উপজেলা কমান্ডার হাজী আব্দুল ওয়াহিদ, ইউনিয়ন কমান্ডার গোলাম রোহেল চৌধুরী, বজলু মিয়া ও সাবেক পৌর কমান্ডার শফিক মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com