বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ থানা, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তারেক রহমানের ৪৯ তম জন্ম বার্ষিকী পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৩
  • ৬৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯ তম জন্ম বার্ষিকী জাকজমকপূর্ণ ভাবে পালন করেছেন নবীগঞ্জ থানা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠন। গতকাল বুধবার রাতে  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি জন্ম দিনের কেক কাটার মধ্য দিয়ে জন্ম দিনের অনুষ্টানের সূচনা হয়। এর আগে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ মোনাজাত ও আলোচনা সভা অনুষ্টিত হয়। পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক যুবরাজ গোপ, বিএনপি নেতা গোলাম নবী, ডাঃ আব্দুল মুকিদ, উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালাম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, সহ-সভাপতি আক্তার উদ্দিন, সহ-সাংগঠনিক রুহুল আমীন টিটু, থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েল, যুগ্ম আহ্বায়ক শেখ আবুল কাশেম, খালেদ আহমদ, আবুল কালাম মিঠু, কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম জিয়া, পৌর ছাত্রদলের ফোয়াদ হাসান রাজন, স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক ছায়েদ আহমদ, নুরুল আমীন চৌধুরী, ওলামা দলের মাওঃ মতিউর রহমান সাদী, তাতীদলের যুগ্ম আহ্বায়ক আজিল চৌধুরী, জাসাসের রাজন রায়, আফজল হোসেন, জাসাদের হোসাইন আহমদ প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি বলেন, শেখ হাসিনার বর্তমান অবৈধ সরকার নির্বচনের নামে তামাশা শুরু করেছে। বিশ্ব বেহায়া স্বৈরাচার এরশাদকে সাথে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে তা দেশবাসী সমূচিত জবাব দিবে। দেশের ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক তারেক রহমানকে নিয়ে কোন ষড়যন্ত্র হলে সারা দেশ অচল করে দেয়া হবে বলেও তিনি হুশিয়ার উচ্চারন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com