বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের সৈয়দপুরে দু’সেনা সদস্যকে মারপিঠ করে লুটপাট ১৯ মার্চ শালিস বৈঠক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ বাজার সৈয়দপুরে সন্ত্রাসীদের হামলায় দুই সেনা সদস্য আহত হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। হামলা, মারপিঠ ও লুঠপাঠের ঘটনায় আগামী ১৯ মার্চ ইউনিয়ন অফিসে এক শালিস বৈঠকের আয়োজন করা হয়েছে।
জানা যায়, গত শনিবার সিলেট থেকে ঢাকাগামী একটি মিতালী পরিবহন গাড়ীতে দুই সেনা সদস্য আশুগঞ্জ যাওয়ার উদ্দেশ্য উঠেন। পথিমধ্যে স্থানে স্থানে যাত্রী উঠানো নামানোর কারণে যাত্রা বিলম্ব হলে ওই দু’সেনা সদস্য নবীগঞ্জের বাজার সৈয়দপুরে এসে তারা তাদের বাকী টাকা ফেরত চাইলে হট্রগোল শুরু হয়। এসময় বাজার সৈয়দপুর এলাকার উমরপুর গ্রামের শাহ আবিদ আলীর পুত্র শাহ অপু তার দুই সহযোগীকে নিয়ে দু’সেনাকে মারপিঠ করে আইডি কার্ড সহ টাকা পয়সা লুঠ করে নিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আবুল কালাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে এর সত্যতা পান। এব্যাপারে ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সেনা সদস্যদের মানি ব্যাগ ও আইডি কার্ড তার নিকট জমা রয়েছে। আগামী ১৯ মার্চ দুপুরে এব্যাপারে এক শালিস বৈঠকের কথা রয়েছে। ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com