বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের মানববন্ধনে বক্তারা খোয়াই নদী রক্ষায় আন্দোলন গড়ে তুলতে হবে

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০১৫
  • ৪৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভারতের ত্রিপুরায় চাকমাঘাট ব্যারেজ দেয়ার ফলে হবিগঞ্জের খোয়াই নদী দিনদিন পানিশূন্য হয়ে পড়েছে। বর্তমান শীত মৌসুমে নদীটি আরও শুকিয়ে গেছে। এছাড়া খোয়াইয়ের উভয় পাড়ে আবর্জনা ফেলে নদীটিকে দুষণময় করে ফেলা হয়েছে। অপরদিকে শহরের পুরাতন খোয়াই নদীটিও প্রভাবশালী মহলের দখল ও দুষণের শিকার হচ্ছে। তাই এখন সময় এসেছে খোয়াইসহ সকল নদী ও পুরাতন খোয়াই রক্ষায় আন্দোলন গড়ে তোলার। গতকাল শনিবার সকালে শহরের খোয়াই ব্রিজ পয়েন্টে ‘আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০১৫’ উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও পথসভায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার আয়োজিত মানববন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইকরামুল ওয়াদুদ। বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটার কিপার ও বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, পুরাতন খোয়াই নদী রক্ষা ও পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আলাউদ্দিন তালুকদার, হাজী মোঃ রমিজ আলী, সাবেক পৌর কমিশনার মোঃ সামছু মিয়া, অ্যাডভোকেট বিজন বিহারী দাস, মোহাম্মদ নোমান মিয়া, মঈনুল হাসান, সংস্কৃতিকর্মী মুক্তাদির হোসেন, শেখ ওসমান গণি রুমি, আজিজুল ইসলাম প্রমূখ। পথসভা সঞ্চালনা করেন বাপা জেলা শাখার যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com