বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০১৫
  • ৫৫৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে রেখা রানী দেব (৫০) নামে এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই মহিলা উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বান্ডারোয়া গ্রামের দুলাল দেবের স্ত্রী। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে হরষপুর পুলিশ ফাঁড়ির আইসি এসআই শহিদুল্লাহ পিপিএম শাহজাহানপুর গ্রামের একটি একাশি গাছের বাগান থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে খাবার রান্না করা নিয়ে তার স্বামী দুলাল দেবের সাথে কথা কাটাকাটি করে রেখা রানী দেব। সন্ধ্যায় রেখা রাগ করে বাড়ি থেকে চলে যায়। অসুস্থ্য স্বামী দুলাল অনেক খুজাখুজি করেও আর তাকে পায়নি। গতকাল সকালে স্থানীয় লোকজন রেখার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com