বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গের দক্ষিণ সাঙ্গরে কুটনামীকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে আহত ২৫

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০১৫
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে বিয়ের কথাবার্তায় কুটনামীর ঘটনাকে কেন্দ্র করে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৬ টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। আহত সূত্রে জানা যায়, কাশিপুর গ্রামের রুস্তম আলীর কন্যার সাথে দক্ষিণ সাঙ্গর গ্রামের প্রবাসি শরীফ মিয়ার বিয়ের কথাবার্তা চলছিল। শরীফ ও তার লোকজন কন্যা দেখে পছন্দ করে। সম্প্রতি কন্যার বাড়ির লোকজন শরীফ সর্ম্পকে খোজঁ খবর নিতে দক্ষিণ সাঙ্গর গ্রামে যায়। সেখানে দিদার আলী নামে এক লোককে জিজ্ঞাসা করলে সে জানায়, শরীফ মানসিক রোগী। এতে শরীফের বিয়ে ভেঙ্গে যায়। শরীফের লোকজন ক্ষিপ্ত হয়ে ওই সময় দেশীয় অস্ত্র নিয়ে দিদার আলীর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট চালায়। এসময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সুজাতপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহতাবস্থায় শাহীন (২৫), আওলাদ মিয়া (২৫), জমসর আলী (৪০), রুহুল (২৫), জুনায়েদ (২৫), জাবেদ (১৮), মারুফ (৪০), শাহীন (২৫), আয়াত আলী (২৫), বেগম বিবি (৩০), শাপলা (১৮) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এনামুল হক (২০) কে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com