বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে এ্যাম্বুলেন্স নিয়ে তোলপাড় যুবলীগ আহবায়ক সেলিমের প্রতিবাদ

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০১৫
  • ৫৫৬ বা পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্স উদ্বোধন নিয়ে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী OLYMPUS DIGITAL CAMERAসেলিম। এক বিবৃতিতে তিনি বলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-সম্পাদক এবং সংরক্ষিত সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ডিও’র ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স বরাদ্দ দেয়া হয়। গত ২২ ফেব্র“য়ারী স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম আনুষ্ঠানিক ভাবে কেয়া চৌধুরীর নিকট এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বন ও পরিবশে মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালিক এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ, নবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু দেব।
এদিকে গত ৯ মার্চ উল্লেখিত এ্যাম্বুলেন্স উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু এবং উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী। এঘটনাকে তিনি হাস্যকর হিসেবে অভিহিত করেন। ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, এ্যাম্বুলেন্স বরাদ্দ আনলেন এডভোকেট কেয়া চৌধুরী। যা প্রতিষ্ঠিত সত্য। বিধি বহির্ভূত উদ্বোধন প্রক্রিয়ায় তিনি তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com