বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গ-নবীগঞ্জ সড়ক উন্নয়ন দ্রুত এগোচ্ছে ॥ নিম্নমানের কাজে ক্ষুব্ধ উপজেলা চেয়ারম্যান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫
  • ৪৯৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ-নবীগঞ্জ নির্মাণ কাজ আগামী জুনের মধ্যে সম্পন্নের লক্ষে কাজ দ্রুত এগুচ্ছে। এ সড়কের সবগুলি গ্যাপে ব্রীজ নির্মানের কাজ ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। সড়ক পাকার কাজও দ্রুত এগিয়ে চলছে। তবে কোন কোন স্থানে নি¤œমানের বালু পাথর ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমদ সঙ্গীয় বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সদর উত্তর পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, বিআরডিবি চেয়ারম্যান মোঃ এমরান মিয়া ও ব্যবসায়ী শফিউর রহমান সুফি নির্মানাধীন শুটকী ব্রীজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন। ব্রীজ নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষনিক অর্ধ কিলোমিটার পূর্বে প্রটেকশনের জন্য ব্লক নির্মাণ কার্যক্রম প্রত্যক্ষ করে ক্ষোভ প্রকাশ করেন। ব্লক নির্মানে নিকৃষ্টমানের পাথর ও বালু ব্যবহার দেখে বিষয়টি তাৎক্ষনিক মোবাইলে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলমকে অবহিত করেন এবং ইতিমধ্যেই নিকৃষ্টমানের পাথর ও বালুমিশ্রিত কয়েক হাজার ব্লকের বিষয়ে যথপোযুক্ত ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com