বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত আদায়

  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০১৩
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের আসন্ন এস,এস,সি টেস্টে ফেল করা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী অভিভাবকগন। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই প্রতিষ্টান থেকে ৮৫জন শিক্ষার্থী আসন্ন এস,এস,সি টেস্ট পরিক্ষায় অংশ গ্রহন করে। এদের মধ্যে ২৯জন শিক্ষার্থী নিয়মিত পাশ করে। বাকী ৫১জন ফেল করা শিক্ষার্থীদের মধ্যে ৩২জনকে জন প্রতি দুই হাজার টাকা উৎকোচের বিনিময়ে এস,এস,সি ফাইনাল পরিক্ষায় অংশ গ্রহনের সুযোগ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয় কোচিং বাধ্যতামূলক করে আরো জন প্রতি ১হাজার টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত সোমবার ভূক্তভোগী অভিভাবকদের মধ্যে মোঃ ছাবু মিয়া, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুর রহিম ও রুহুল আমিন মিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com