শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

গাঁজা সেবনের ফলে মস্তিষ্কের বিকৃতি ঘটে

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০১৫
  • ১১০৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ জার্নাল অব নিউরোসায়েন্সেসে বুধবার প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, অকেশনালি গাঁজার সেবনেও মস্তিষ্কের পরিবর্তন বা বিকৃতি ঘটে। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির একদল গবেষকের ওই গবেষণায় বলা হয়েছে, তরুণদের মধ্যে যারা সপ্তাহে একবার বা দুই বার অর্থাৎ অকেশনালি গাঁজা সেবন করে, তাদের মস্তিস্কে উল্লেখযোগ্য অস্বাভাবিকতা লক্ষ করা যায়। ওই গবেষণার সহযোগী গবেষক ডা. হ্যানস ব্রেইটার বলেন, ‘যারা ব্যাপক পরিমাণে গাঁজা সেবন করেছে এ রকম অনেককেই পরবর্তী সময়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হতে দেখা গেছে। শুধু তাই নয়, মস্তিষ্কের ক্ষতির কারণে স্মৃতি শক্তির সমস্যাও হয়।’ ব্রেইটার আরো বলেন, ‘আপনি যখন কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে চেষ্টা করেন, পরিকল্পনা করেন কিংবা অঙ্ক করেন তখন মস্তিষ্কের বিশেষ কিছু কোষ কাজ করে। আর গাঁজা সেবনে ওই সব কোষ দুর্বল হয়ে পড়ে।’ ১৮ বছর থেকে ২৫ বছর বয়স্ক ২০ জনের মধ্যে পরিচালিত ওই গবেষণায়, তিনজন প্রতি সপ্তাহে একবার কিংবা দুই বার গাঁজা সেবন করেছে। বাকিরা প্রতিদিনই সেবন করেছে। এরপর উভয় দলের মস্তিষ্কের এমআরআই করার পর দেখা গেছে, যারা নিয়মিত গাঁজা সেবন করেছে তাদের মস্তিষ্কের ওই বিশেষ কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব কোষ আপনার সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এ ছাড়া মস্তিষ্কের বিভিন্ন অংশেও অস্বাভাবিকতা বিরাজ করে। আর এ কারণেই গাঁজাসেবীরা তাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সফল হয় না। তাদের আচরণও অন্যদের চাইতে ভিন্ন হয়। ব্রেইটার বলেন, ‘গাঁজা সেবনে মস্তিষ্কের কী ধরনের ক্ষতি হয় তা নিয়ে আমরা মাত্র গবেষণা শুরু করেছি। এই বিষয় নিয়ে অধিকতর গবেষণার প্রয়োজন রয়েছে। আমাদের আরো অনেক কিছু জানার আছে। যেমন দীর্ঘদিন গাঁজা সেবনের পর কী হয়? হঠাৎ গাঁজা সেবন বন্ধ করলে কী হয়? ইত্যাদি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com