শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জে ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে সেমিনার

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০১৫
  • ৪৯৬ বা পড়া হয়েছে

প্রেসবিজ্ঞপ্তি ॥ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুন্ন রাখা ও প্রগতির ধারাকে অব্যাহত রাখার অভিপ্রায় নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন কনফারেন্স রুমে এডভোকেট মোহাম্মদ আলী পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী কাজী মুকুল। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট বায়েজিদ। সংগঠনের সেক্রেটারী সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, এডভোকেট সিরাজুল হক চৌধুরী,  মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান লুতু, সাহিত্যিক রুমা মোদক, এডভোকেট শামীম আহমেদ, জেলা জেলা বাসদ নেতা হুমায়ূন খান, বানিয়াচঙ্গ উপজেলা শাখা উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ইমদাদুল হক ইমদাদ, জেলা গণজাগরণ মঞ্চের নেত্রী মাহমুদা খাঁ, ভাটি বাংলা সংগঠনের সভাপতি কনিকা চৌধুরী, সাহিত্যিক হারুন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা বাকি বিল্লাহ, মোঃ রাসেল প্রমুখ। সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com