রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

এমপি আবু জাহির প্রিমিয়ার ক্রিকেট লীগে স্বর্ণালীর জয়

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০১৫
  • ৪৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এমপি আবু জাহির গোল্ডকাপ প্রিমিয়ার ক্রিকেট লীগে স্বর্ণালী ক্লাব  জয়লাভ করেছে। গতকালের খেলায় তারা মালঞ্চ ক্রিকেট ক্লাবকে ২ উইকেটে পরাজিত করে। এই পরাজয়ের ফলে টানা তিন হারে রেলিগশন নিশ্চিত হয়েছে মালঞ্চ ক্রিকেট ক্লাবের। এক সময়ের প্রভাবশালী ক্লাবটি এই প্রথম রেলিগেশনে পড়েছে।
গতকালের খেলায় টসে জযলাভ করে মালঞ্চ ক্রিকেট ক্লাব  প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৭.৪ ওভারে ৮৯ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে রিপন(২) ২৭ ও  রিপন(১) ২৫ রান সংগ্রহ করে। স্বর্ণালীর এনাম ও এমরান ৪টি করে উইকেট লাভ করে। জবাবে স্বর্ণালী ক্লাব ৩১.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। দলের পক্ষে জনি অপরাজিত ২০ ও পারভেজ ১৪ রান সংগ্রহ করে। মালঞ্চের মারুফ ৩টি, রিপন ও লিটন ২টি করে উইকেট লাভ করে।
গতকালের খেলা পরিচালনা করেন জয়নাল আবেদীন তপু  ও মঈন উদ্দিন তালুকদার সাচ্চুু। স্কোরার ছিলেন রাফি। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন হুমায়ুন কবির চৌধুরী শাহেদ।
আজকের খেলায় অংশ গ্রহণ করবে মডার্ন ক্লাব বনাম অনুশীলন  ক্রিকেট ক্লাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com