শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জের বড়চরে বাঁশ কাটা নিয়ে ভাইদের ত্রিমুখী সংঘর্ষ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০১৫
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের পশ্চিম বড়চর গ্রামে বাঁশ কাটা নিয়ে ভাইদের ত্রিমুখী সংঘর্ষে তিনজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত বারিক মিয়ার পুত্র নুরুল ইসলাম (৪০) এর ফলানো বাঁশ জোরপূর্বক কেটে নিয়ে যায় তার ছোট ভাই সাইদুল ইসলাম (২৫)। এতে নুর ইসলাম বাঁধা দিলে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় অপর ভাই জাহির মিয়া (২০) আটকাতে গেলে তার সাথেও সংঘর্ষ বাঁধে। ত্রিমুখী সংঘর্ষ চলাকালে বাড়ির বনের লাছ ও রান্না ঘরে আগুন দেয়া হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করে। সংঘর্ষে ৩ ভাইই আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তিন ভাইয়ের মধ্যে হাসপাতালেও সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে সাইদুল সটকে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com