শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

খালেদা জিয়ার উপর গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০১৫
  • ৬২২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছেন যুবদল নেতৃবৃন্দ। গতকাল সকাল ১১টার দিকে শহরের পৌদ্দারবাড়ী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক পথ সভায় মিলিত হয়।
জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম মতিনের সভাপতিত্বে ও যুবদল নেতা এসএম মানিকের পরিচালনায় অনুষ্টিত পথসভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে ২০ দলীয় জোট নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বর্তমান সরকার বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে চায়। বক্তারা বলেন, খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে গণ-আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন তরান্বিত হবে।
এতে বক্তব্য রাখেন, জেলা যুবদল নেতা আবুল কামাল আজাদ, হাবিবুর রহমান হাবিব, আব্দুল মালেক, রাজিব আহমেদ, মোঃ সেলিম মিয়া, মোঃ ছালেক মিয়া, মোঃ সোহাগ, সাগর, মোঃ হৃদয়, তারা মিয়া, মোঃ আক্তার, আবদাল, জিসান, আনিস, মন্নান, রহমত আলী, আব্দুর রহমান, বাচ্চু, মাসুদ, ফুল মিয়া, সানাউল্লাহ, রাসেল মিয়া, জামাল, ইব্রাহিম, আশরাফুল, ফয়সল, পারভেজ, সোহেল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com