মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে আলমগীর হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৮৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আলোচিত আলমগীর হত্যার ৩ ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোর সাড়ে ৫টায় তাদেরকে আটক গ্রেফতার করে পুলিশ। চুনারুঘাট থানার এসআই আবু আব্দুল্লা জাহিদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিণ নরপতি গ্রামে অভিযান চালিয়ে খুরশেদ আলীর ছেলে আলমগীর হত্যার মূল নায়ক ফয়ছল আমীন (১৯ কে প্রথমে আটক করে। পরে ফয়ছল আমীনকে আদালতে নেয়া হয়। বিজ্ঞ আদালতে সে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। ঐ দিন বিকাল ৪ টায় উপজেলার নরপতি ও মুখিপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে আরও দুই জনকে আটক করে। আটককৃতরা হল-নরপতি গ্রামের রহমত আলীর ছেলে রাসেল মিয়া (১৮) ও মুখিপুর গ্রামের ডাঃ রবি দাসের ছেলে মোহন দাশ (১৮)। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু আব্দুল্লা জাহিদ জানান, আলমগীরকে হত্যাকারীরা দুইটি দামী মোবাইল সেটের জন্য হত্যা করেছে। ভিকটিম আলমগীরের ব্যবহারের একটি দামী মোবাইল সেট ফয়ছল আমীনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা জানান, অভিযান অব্যাহত রয়েছে মামলার তদন্তের স্বার্থে অন্যান্য আসামীদের নাম প্রকাশ করা যাবেনা। উল্লেখ্য যে, গত ১৯ জানুয়ারী রাত অনুমান সাড়ে ৮টায় হত্যাকারীরা উপজেলার হাসারগাওঁ গ্রামের মকবুল হোসেনের ছেলে আলমগীর হোসেনকে খোয়াই নদীর বাধেঁ হত্যা করে লাশ গুম করার জন্য বরাইল এলাকার খোয়াই নদীর চড়ে বাশেঁর পাতা দিয়ে ঢেকে রাখে। পরদিন সকালে চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com