বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েসন লন্ডনের শহীদ মিনারে পুস্পস্থবক অর্পণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১শের প্রথম প্রহরে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েসন ইন ইউকের পক্ষ থেকে লন্ডনের শহীদ মিনারে পুস্পস্থবক অর্পণ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১মিনিটে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের পুস্পস্থবক অর্পণের মাধ্যমে শুরু হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও লন্ডনের বাংলা কমিউনিটির অসংখ্য মানুষ গভীর শ্রদ্ধা আর ভালবাসায় স্থানীয় আলতাব আলী পার্কের শহীদ মিনারে পুস্পস্থবক অর্পণ করে।
পুস্পস্থবক অর্পণকালে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েসনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম  এ  আজিজ, সাধারণ সম্পাদক মুকিত চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাচ্চু, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মমিন আলী, যুগ্ম সম্পাদক চৌধুরী ফাইজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন মিয়া, প্রচার সম্পাদক দেওয়ান সৈয়দ আব্দুর রব, উন্নয়ন সম্পাদক খায়রুজ্জামান খায়ের এবং সদস্য তাজউদ্দিন, আবুল খায়ের ও সৈযদ মারুফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com