বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সাবেক জজ ব্যারিষ্টার মোঃ এনামুল হক এর মনোনয়ন পত্র দাখিল

  • আপডেট টাইম সোমবার, ১৮ নভেম্বর, ২০১৩
  • ৫৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ, উপদেষ্টা যুক্তরাজ্য আওয়ামীলীগ, সহ-সভাপতি যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ল অফিসার, সাবেক জজ, ব্যারিষ্টার মোঃ এনামুল হক হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন। গত শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় বানিয়াচং ও আজমিরীগঞ্জ এলাকার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এনামুল হক ১৩তম বিসিএস উত্তীর্ণ হয়ে ১৯৯৪ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগীয় চাকুরিতে যোগদান করেন। জজ হিসেবে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে আইন কর্মকর্তা পদের দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে লন্ডনের অনারেবল সোসাইটি অব লিংকস ইন থেকে ব্যারিস্টার এট ল ডিগ্রী অর্জন করেন। বর্তমানে যুক্তরাজ্যে ব্যারিষ্টার এন্ড সলিসিটর হিসেবে আইন পেশায় নিয়োজিত আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com