বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজ অমর একুশে ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ॥ শ্রদ্ধা আর ভালবাসায় ফুলে ফুলে বরে উঠে শহীদ মিনার

  • আপডেট টাইম শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬১৬ বা পড়া হয়েছে

এম কাউছার আহমেদ ॥ আজ রক্তে রাঙ্গানো একুশে ফেব্র“য়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙ্গালী জাতির ঐতিহ্য ও গৌরবের দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলা দাবীতে ১৪৪ রাধা ভঙ্গ করে রাজ পথে নেমে আসে বাংলার ধামাল ছেলেরা। পুলিশের বুলেটের আঘাতে প্রাণ বির্সজন দেন সালাম, জব্বার, বরকত, রফিক, সফিকসহ নাম না জানা আরো অনেক বাঙ্গালী। বাহান্নর মহান ভাষা আন্দোলন। রক্তে রাঙানোর ঐতিহাসিক দিনটি বাঙালি জাতি কোনো দিনই ভুলতে পারবে না, তা চোখ বুজেই বলে দেয়া যায়। স্মৃতিঘেরা এই দিনটির দিকে যদি আমরা পেছন ফিরে তাকাই তাহলে আমাদের চোখে ফুটে ওঠে প্রতিটি বছরের একুশে ফেব্র“য়ারির ভোররাতের চিত্র। জেলা শহর নয়, উপজেলাগুলো এবং সেখান থেকে প্রতিটি ইউনিয়ন ও গ্রাম সর্বত্র একুশের প্রভাতফেরি নগ্নপদে অসংখ্য তরুণ-তরুণী-যুবক-যুবতী, বৃদ্ধÑবৃদ্ধাÑসবাই ছুটে চলে নিজ নিজ এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবিগঞ্জের বৃন্দাবন কলেজে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ঢল নামে সব শ্রেণী পেশার মানুষের। ফুলে ফুলে বরে উঠে হবিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার।
গতকাল রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঅঞ্জলী অর্পন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com