বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কালনী ট্রেনে দূর্বৃত্তের পেট্রোলবোমা নিক্ষেপ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৫৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার সাটিয়াজুরী-রশীদপুর রেলষ্টেশনের মাঝামাঝি স্থানে সিলেট গামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে পেট্রোল বোমা চুড়ে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট রেল পথে এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষনিক ভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যাত্রীরা ভয়ে আর্তচিৎকার করতে থাকে। ট্রেনে কর্তব্যরত এটেন্ডেন্টস মোঃ ফারুক ও ঝন্টু এ ঘটনা জানিয়েছেন। তারা জানান, দূর্বৃত্তদের নিক্ষিপ্ত পেট্রোল বোমাটি ট্রেনের “ঙ” নং বগীতে পড়ে ছিটকে নিচে পড়ে যায়। এতে ট্রেনটির কোন ক্ষতি হয়নি। তবে উক্ত বগীতে দায়িত্বরত এটেন্ডেন্টস জাকির (২৭) আহত হন। তারা আরও জানান, যাত্রীদের সুরচিৎকারে চালক ও পরিচালকরা বাহুবল উপজেলার রশিদপুর রেলস্টেশনে জরুরিভাবে ট্রেনটি থামান। পরে ট্রেনে কর্তব্যরত আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ব্যাপকভাবে তল্লাশির পর ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাহুবল মডেল থানার ওসি মোশারফ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে আমি সহ পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com