শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে নারী সমাজের সমর্থন

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রার্থী জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য জননেতা আতাউর রহমান সেলিমকে জোর সমর্থন দিয়েছেন চৌধুরীবাজার, নোয়াবাদ, হরিপুর, দোলানগর, নদীরপাড় এলাকার নারী সমাজ। নারী সমিতির সভাপতি ফুলন নেছা বেগমের সভাপতিত্বে এবং শেখ আনিসুজ্জামানের পরিচালনায় অনুষ্টিত সভায় আতাউর রহমান সেলিমের সমর্থনে শত শত নারী ঐ সভায় অংশ নেন এবং দুহাত তুলে তাঁর প্রতি তাদের সমর্থন জানান। এসময় বক্তব্য রাখেন যথাক্রমে ললিতা বেগম, রুমা বেগম, জুলি আক্তার, রেনুফা বেগম, আছমা আক্তার প্রভা, রেবা, রুবিনা আক্তার, মুবিন আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, নারী সমাজ এখন তাদের ভোটাধিকারের ব্যাপারে অনেক সচেতন। হবিগঞ্জ পৌরসভায় উন্নয়নে, নারীদের নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যাপারে আতাউর রহমান সেলিম নির্বাচিত হলে শক্তিশালী ভুমিকা রাখতে পারবেন এই বিশ্বাস তাদের আছে। আর তাই মেয়র পদে আতাউর রহমান সেলিমকে নির্বাচিত করতে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত হবিগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থি জননেতা আতাউর রহমান সেলিম তাকে সমর্থন প্রদানের জন্য নারী সমাজকে বিনীতভাবে ধন্যবাদ জানিয়ে বলেন নারীরা সবসময় প্রগতির পক্ষে, শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছে। তার প্রতি বিশ্বাসের সম্মান তিনি রাখবেন এই প্রতিশ্র“তি দিয়ে বলেন ঐক্যবদ্ধ মা-বোনদের সমর্থন তার প্রতি দোয়া হিসেবে মাথা পেতে নিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com