সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

খোয়াই নদীর মশাজানে নদী থেকে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন ও ট্রাক জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মশাজান এলাকায় ব্রীজের নিচ থেকে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন ও ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্র্রেট শাহরিয়ার জামিল এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে খোয়াই নদীর উপর মশাজান এলাকার ব্রীজের নিচ থেকে বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানকালে একটি ড্রেজার মেশিন ও একটি ট্রাক জব্দ করা হয়। এসময় বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার জামিল জানান, জব্দকৃত ট্রাকটি পুলিশের জিম্মায় দেয়া হয়েছে এবং ড্রেজার মেশিনটিতে বালু ঢুকিয়ে বিকল করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com