শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ক্রীড়া উন্নয়নে প্রবাসী নেতৃবৃন্দের সাথে মডার্ণ ক্লাবের মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর ॥ সাত সমূদ্র তের নদীর ওপারে থাকলেও দেশের ও দেশের মানুষের প্রতি মমত্ব বোধ থেকেই প্রবাসীরা দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সুন্দর সমাজ বিনির্মানে যেহেতু খেলাধুলার গুরুত্ব অপরিসীম তাই ক্রীড়াঙ্গনের উন্নয়নেও প্রবাসীদেরকে এগিয়ে আসা উচিত। গতকাল রাতে আধুনিক স্টেডিয়াম সভাকক্ষে ক্রীড়া উন্নয়নে লন্ডন প্রবাসীদের সাথে মডার্ণ ক্লাব ও উদীয়মান ক্রিকেট ক্লাবের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবদুর রউফ একথা বলেন। উদীয়মান ক্রিকেট ক্লাবের সভাপতি বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও মডার্ণ ক্লাবের সভাপতি অ্যাডঃ শাহ ফখরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ, ইয়ূথ এসোসিয়েশন অব হবিগঞ্জ ইউকের সাধারন সম্পাদক সামছুল ইসলাম মঞ্জু, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সাধারন সম্পাদক কামাল চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলহাজ্ব এডঃ মোঃ আমীর হোসেন, বর্তমান সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশীদ চৌধুরী, রোটারিয়ান বাদল রায়, মডার্ণ ক্লাবের সাবেক সভাপতি ও এজিপি এডঃ আব্দুল মোছাব্বির বকুল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, এডঃ হেলাল আহমদ, এডঃ আজিজুর রহমান খান সজল, এডঃ সামছুল হক, আম্পায়ার এসোসিয়েশনের কোষাধ্যক্ষ লোকমান আহমেদ, সৌদি আরব প্রবাসী তোফাজ্জল হোসেন, মডার্ণ ক্লাবের সাধারন সম্পাদক আবুল কালাম, উদীয়মান ক্রিকেট ক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান। পরে সংবর্ধিতদের হাতে ক্রেস্ট তুলে দেন। সংবর্ধিত তিন প্রবাসী নেতা জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে অবদান রাখার প্রতিশ্র“তি দেন এবং মডার্ণ ক্লাবের তহবিলে অনুদান ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com