শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাংলাদেশ ছাত্রমৈত্রী হবিগঞ্জ জেলা সম্মেলন সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ছাত্র মৈত্রী হবিগঞ্জ জেলা সম্মেলন গতকাল রবিবার সকাল ১১ টায় হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সস্পাদক মাহাবুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হবিগঞ্জ জেলার সভাপতি কমরেড জালাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক অতুলন দাস (আলো)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, সম্পাদক মন্ডলীর সদস্য শাহ আলম তালুকদার, বাংলাদেশের যুব মৈত্রী সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ, বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলার সভাপতি স্বপন দাস। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন ফাহিম তালুকদার। সম্মেলন পরিচালনা করেন সুকেশ দাস। সম্মেলন শেষে কাউন্সিলদের সম্মতিতে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির নির্বাচিতরা হলেন-সভাপতি কৃষ্ণধন দাস, সহ-সভাপতি সুব্রত চৌধুরী ও মাঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফাহিম তালুকদার, সহ-সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুকেশ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হান তালুকদার, অর্থ সম্পাদক স্বজন দাস, সাহিত্য সাংস্কতিক ও ক্রীড়া সম্পাদক শিউলী রানী সূত্রধর, দপ্তর সম্পাদক কৃষ্ণ দেব, স্কুল বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান (নিরব), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম এবং সদস্যরা হলেন জাহিদুল ইসলাম শুভ, কবির হোসেন, সুজন মিয়া, শাহিদ মিয়া, রোকন আহমেদ, বিধান দাস, শাহীন আলম, ইমরান মিয়া, গোপাল দাস, পলাশ চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com