বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

‘চলমান জুলুম-নির্যাতন হবিগঞ্জের মানুষ বরদাশ্ত করবে না’-এনামুল হক সেলিম

  • আপডেট টাইম রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশব্যাপী ক্রসফায়ারে বিরোধী দলীয় নেতাকর্র্মীদের হত্যা, পুলিশ প্রহরায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, গণগ্রেফতার ও গণমাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদ এবং গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, সব রাজবন্দিদের মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত ৭২ ঘন্টা হরতাল কর্মসূচী সফল করার জন্য হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণকে রাজপথে থেকে চলমান অবরোধসহ ৭২ ঘন্টা হরতাল সফল করার জন্য আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যত কঠিন পরিস্থিতিই আসুক না কেন, আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন দিন দিন আরো জোরদার হবে। তিনি বলেন, অবৈধ সরকার দেশের নাগরিক সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবিসহ সকল শ্রেণী পেশার মানুষকে ভয় দেখাচ্ছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকেও বরখাস্ত বা বদলীর ভয় দেখানো হচ্ছে। এভাবে ভয় দেখিয়ে বেশি দিন চলা যাবেনা। এ পরিস্থিতিতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও বিবেকবোধ জাগ্রত করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, এই ভোটারবিহীন সরকারই বাংলাদেশের শেষ সরকার নয়। এদের সকল অবৈধ কার্যকলাপের যাবতীয় হিসাব নিকাশ এ দেশের জনগণ সময় মত আদায় করবে। এডভোকেট এনামুল হক সেলিম বলেন, হবিগঞ্জ জেলায় আওয়ামীলীগের কতিপয় নেতৃবৃন্দের অন্যায় হুকুমে প্রশাসনের যে সকল কর্মকর্তা শান্তিপ্রিয় হবিগঞ্জ জেলার গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় যে নারকীয় নির্যাতন চালাচ্ছে তার জবাবও হবিগঞ্জের মানুষ সময় মত দিতে কুণ্ঠাবোধ করবে না। তখন এ সকল নেতৃবৃন্দ তাদের রক্ষা করতে পারবে না। কোন জুলুম-নির্যাতন যে হবিগঞ্জের মানুষ বরদাশ্ত করে না তা সাম্প্রতিক অতীতেও দেখা গেছে। ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। তাই তিনি সকল মহলের কাছে সংযত আচরণ আশা করে রাজনৈতিক কার্যক্রমে বাঁধা না দিয়ে হবিগঞ্জের প্রশাসনকে নিরপেক্ষভাবে সাংবিধানিক দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থাভাজন থাকার অনুরোধ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com