শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

এসএসসি পরীক্ষার প্রথম দিনে হবিগঞ্জে অনুপস্থিত ৫১ জন

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি ও সমমানের পরীক্ষার ১ম দিনে গতকাল শুক্রবার হবিগঞ্জে অনুপস্থিত ছিলেন ৫১ পরীক্ষার্থী। তবে কোন শিক্ষার্থী বহিস্কৃত হননি। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তায় শহরে র‌্যাব-বিজিবি ও পুলিশ সদস্যদের ব্যাপক তৎপরতা ছিল। জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শুক্রবার বাংলা ১ম পত্র পরীক্ষায় জেলার ২৬টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে ১২ হাজার ৭৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৭০৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করছে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ৮টি কেন্দ্রে ১ হাজার ৬৩৬ জনের মধ্যে ১ হাজার ৬১৪ জন এবং কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে ৪টি কেন্দ্রে ৪০২ জনের মধ্যে ৪০০ শিক্ষার্থী ভকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করে।
এদিকে, পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন প্রমূখ। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ জানান, পরীক্ষার্থীদের নিরাপত্তা বিধানে ২ প্লাটুন বিজিবি, ৬ শতাধিক পুলিশ ও র‌্যাবের ১টি টহল দল কাজ করেছে। পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com