বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ পৌরসভা ‘ক’ শ্রেণীতে উন্নীত

  • আপডেট টাইম সোমবার, ১১ নভেম্বর, ২০১৩
  • ৯৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভাকে ‘২য়’ শ্রেণী পৌরসভা হতে ‘১ম’ শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখা থেকে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব রেহানা ইয়াছমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী নবীগঞ্জ পৌরসভা ‘২য়’ শ্রেণী থেকে ‘১ম’ শ্রেণীতে উন্নীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়, হবিগঞ্জ জেলা প্রশাসক মনিন্দ্র কিশোর মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, পৌর পরিষদের সম্মানিত সকল সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ নবীগঞ্জ পৌরসভার সম্মানিত নাগরিকবৃন্দকে পৌর পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com